গীতাপাঠ
ভারতীয় হাইকমিশনের আয়োজিত আন্তর্জাতিক গীতা মহোৎসবে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের শিক্ষার্থীদের গীতাপাঠ
November 25, 2025
30 Views
আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২৫ উপলক্ষে গত ২৪শে নভেম্বর সোমবার বিকাল ৫ ঘটিকায় ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের আয়োজনে আন্তর্জাতিক গীতা মহোৎসবে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের কর্তৃপক্ষ ও গীতা শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে এক মহতী গীতাপাঠ পরিবেশিত হয়। উক্ত মহতী গীতাপাঠে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ জী মহারাজ,বাগীশিক মহানগর সংসদের সভাপতি সঞ্জয় চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক অপূর্ব ধর, রাজেশ পাল,ডাঃ বিবরণ দাশসহ বাগীশিক মহানগরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.