প্রত্যয় দত্ত
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদ কর্তৃক পরিচালিত গীতা স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। অনুষ্ঠান শুরুতে মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে যৌথ গীতা পাঠ করেন।
এতে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম,চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ জী মহারাজ,উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক অজয় কৃষ্ণ মজুমদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক গণযথাক্রমে অধ্যাপক বনগোপাল চৌধুরী, আশুতোষ সরকার, প্রকৌশলী আশুতোষ দাশ,বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সুকুমার দাশ,স্বপন সাহা,মানিক রতন শর্ম্মা,নিখিল রঞ্জন রায়,বরুণ হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী। উত্তম শীল ও ডা: বিবরণ দাশ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা: অপূর্ব ধর। আরো বক্তব্য রাখেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের কর্মকর্তা বৃন্দ যথাক্রমে সোহেল দাশ, পন্ডিত রাজকুমার আচার্য্য,প্রকৌশলী উত্তম দে (মুন্না) নিঝর শীল অপু, অনিল আচার্য্য,সুমন সেন,রাজেশ পাল, রনি চক্রবর্তী, অতসী দাশ, ঊষা আচার্য্য,মাধব চক্রবর্তী, ডা: মিথুন দাশ মুন্না, ডা: সানি দেবনাথ, প্রকৌশলী প্রবীর কান্তি বিশ্বাস, সুমিত সিকদার, শুভদ্বীপ চক্রবর্তী, বাপ্পি দাশ, সঞ্জয় সরকার, সুকুমার নাথ,লিংকন দেবনাথ, তমিত রায় পুরোহিত, প্রকৌশলী বাসুদেব সেনগুপ্ত , মিশু তালুকদার, ও বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তাতারা বলেন, গীতা প্রচারের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো,
গীতার জ্ঞান প্রচারে অনবদ্য ভূমিকা রাখায় ৬০ জনকে সম্মান স্মারক প্রদান করা হয়। ৯০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত
November 23, 2025
30 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.