চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎৮ম বারের মত শৈব সংঘে আসছেন ডমরু ব্যান্ড। শৈব সংঘের সাথে ডমরু টিমের পথচলা ২০১৯ সাল থেকে। শুরুটা শিব স্তুতি পাঠ ও শিব তান্ডব দিয়ে, যা সকলের মন জয় করে আজকের এই ডমরু ব্যান্ড। শিবচতুর্দশী অনুষ্ঠানকে সুন্দর করার বিশেষ অবদান রাখেন অলোক দেবনাথ, সত্যজিৎ, প্রাণেশ ভট্টাচার্য ও ডমরু টিমের সকলে। প্রতিবছর শিবচতুর্দশীর ২য় দিন পটিয়া দক্ষিণ ভূর্ষি গ্রামের ধর্মীয় সংগঠন শৈব সংঘে ডমরু টিম উপস্থিত থাকেন। যেখানে পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের হাজারো ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে শিবের বন্দনা শ্রবণ করতে আসেন। এবারও ১৬ ফেব্রুয়ারী সোমবার ডমরু ব্যান্ডের পরিবেশনায় শিব নৃত্যে মাতাবে শৈব সংঘকে। বলা বাহুল্য যে, প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্টানের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি মন্দির উন্নয়নেও আর্থিক ভাবে অনেক সহয়তা করেছেন। তাই ডমরু ব্যান্ডের সকলের প্রতি শৈব সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ডমরু ব্যান্ডের আরো অগ্রগতি কামনা করছি।