বিশ্ব হিন্দু মহাসভার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) খাগড়াছড়ি সদর উপজেলার চম্পাঘাট শিশু সদনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের পাশাপাশি শিশু সদনের অনাথ শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব হিন্দু মহাসভার দেশ প্রধান মৃদুল মন্ডল। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বরুণ চন্দ্র সরকার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. প্রদ্যোৎ কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র শাহা। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন খাগড়াছড়ির সমাজসেবক সুরেশ বরন ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চম্পাঘাট আখণ্ড মণ্ডলী ও চম্পাঘাট শিশু সদনের সাধারণ সম্পাদক অনক ত্রিপুরা।
নবগঠিত ১১ সদস্যের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্তীকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন নিউটন দেব ও সব্যসাচী দেবনাথ। সদস্য সচিব হয়েছেন বিপুল দে।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন—জুয়েল দেব, দীপ্ত সিংহ, দীপ্ত মল্লিক, শুভ সরকার, রুম্পা বৈদ্য সুইটি, হৃদয় চক্রবর্তী ও অজয় দাস।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি মানবসেবা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা সংগঠনের কার্যক্রমের অন্যতম অংশ। এর ধারাবাহিকতায় চম্পাঘাট শিশু সদনে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.