অস্মিত চক্রবর্তী অমিত

আগামী ১০ অক্টোবর রোজ শনিবার মহালয়ার মাধ্যমে মা দূ্র্গার আগমনী বার্তা বইবে। সেই সাথে ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এই বছরও হেমসেন লেইন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ(কিশোর সংঘ) সাত্ত্বিক পূজার আয়োজন করতে যাচ্ছে। ঢাক ঢোলের মাধ্যমে এই পূজা উদযাপন হয়ে থাকে। এই বছর পূজার মূল ভাবনা 'চেতনায় দূর্গা ভুবনে অভয়া'। এই বার মাতৃরূপায়ণে রয়েছে সুজন পাল এবং ভাবনা ও সৃজনে রয়েছে কিশোর সংঘ সদস্যবৃন্দ। হেমসেন লেইন কিছু কিশোরদের হাত ধরে এই পূজা শুরু হয়েছিল ২০০৪ সালে। যেহুতু কিশোরদের দ্বারা পরিচালিত হয়েছিল সেই থেকে এই সংঘের নাম রাখা হয় কিশোর সংঘ। যারা প্রথম থেকে এই পূজার উদ্যোগ নিয়েছিল তাদের কিছু সদস্য থেকে এই পূজা নিয় কিছু মনোভাব প্রকাশ করেছে। তারা বলেছে টিউশনের টাকা জমিয়ে এবং হেমসেন লেইন পাড়ার গণমান্য ব্যাক্তিদের সহযোগিতায় এই পূজার আয়োজন করেছিল। তাছাড়া হেমসেন লেইন ছোট গল্লীতে ছোট পর্যায়ে প্রথম কয়েক বছর পার করা। অনেক কষ্টে ছেলেরা এই পূজো চালিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজন পূজোর হাল ধরে রাখে। ধীরে ধীরে এই পূজো মধ্যম আকার ধারণ করে। এভাবে পথ চলতে চলতে আজ ২৩ তম বছরে পদার্পণ। এটি কোন বড় আকারের পুজো নয়। কিন্তু তারপর ও চেষ্টা চালিয়ে যায় যতটুকু সম্ভব পূজোর স্বাত্ত্বিকতা ধরে রাখার। এই ২৩ বছরে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমাদের পথচলা চলছে।চেষ্টা করেছি, করব এবং করতে থাকব এই পূজোকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার।
তবে কিছু মানুষের অবদান অপূণীয়। যারা না থাকলে এই পর্যন্ত আসা সম্ভব হত না। ধন্যবাদ সেই সকল মানুষদের যাদের অক্লান্ত পরিশ্রম আর ধন্যবাদ গুরুজনদের যাদের আশীর্বাদে এগিয়ে যাওয়া এবং আমাদের পথচলা। তাছাড়া আরো জানা যায় ১০ থেকে ১২ জন কিশোর মিলে এই পূজা শুরু করেছিল। কালের পরিক্রমায় বর্তমান কমিটিতে কিশোরদের সংখ্যা একাধিক।এই পূজাটি হয়ে থাকে হেমসেন লেইন পুলের পার্শে। এই বছর দুর্গা ঘটকে আগমন এবং নৌকায় গমন। প্রত্যেক বছর এই কমিটি সনাতনী ভক্তদের মাঝে সুন্দর এবং সুশৃঙ্খল পূজা উপহার দিয়ে থাকে।নবমীর দিন খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় এবং পুরো পাড়ায় বাসায় গিয়ে প্রসাদ দিয়ে আসেন কমিটির ছেলেরা। ২৩ তম বছরে পদার্পণ হওয়ায় হেমসেন লেইন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ(কিশোর সংঘ) কমিটির পক্ষে থেকে সবাইকে অগ্রিম শারদ শুভেচ্ছা এবং কমিটির পক্ষে থেকে সকল সনাতনী ভক্তদের পূজা দেখতে আসার নিমন্ত্রণ রইলো।