জীবনের বহু আকাঙ্ক্ষিত কৈলাশ মানসরোবর তীর্থযাত্রায় গিয়ে নেপাল-তিব্বত (চীন) সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ে নিখোঁজ হয়েছেন অন্তত ২৯০ জন ভারতীয় তীর্থযাত্রী। নেপাল সরকারের প্রকাশিত সামগ্রিক তালিকা অনুযায়ী, এ দুর্যোগে নিখোঁজের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জনে।
নিখোঁজ ভারতীয়দের মধ্যে রয়েছেন কলকাতার ৪৩ বছর বয়সী মেডিকেল টেকনোলজিস্ট শুভ্রশ্রী চক্রবর্তী এবং ৫৪ বছর বয়সী গৃহশিক্ষিকা রীনা ব্যানার্জি।
জানা গেছে, গত ২১ আগস্ট কলকাতা থেকে প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে কৈলাশ মানসরোবরের উদ্দেশে রওনা দেন শুভ্রশ্রী। এরপর কাঠমান্ডু হয়ে ২৫ আগস্ট পাহাড়ি পথ পেরিয়ে তারা সীমান্তের প্রবেশদ্বার স্যামব্রুবেশিতে পৌঁছান।
তীর্থযাত্রার মধ্যেই আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে ওই এলাকায় ব্যাপক দুর্যোগ দেখা দেয়। এর পর থেকেই শুভ্রশ্রীসহ বহু ভারতীয় তীর্থযাত্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.