অংকন ধর

চট্টগ্রামের সাতকানিয়া রামপুর বণিক পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী গণেশ পূজার ১২ বছর বা ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিকপাড়ার আকাশবৃত্তি মাঠ প্রাঙ্গণে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলায় প্রথমবারের মতো মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের সাড়া জাগানো জনপ্রিয় সংগীতশিল্পী সাগর দেওয়ান। এর আগে ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক সূচনা হবে। শ্রীশ্রী অদ্বৈত-অচ্যুত স্মৃতির, আয়োজনে এই অনুষ্ঠানে আর্শীবাণী প্রদান ও পৌরোহিত্য করবেন তুলসীধাম, অদ্বৈত-অচ্যুত মোহন্ত মহারাজ ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)। অতিথি হিসেবে উপস্থিত অদ্বৈত-অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, রামপুর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তুলতে সার্বিক সহযোগিতায় রয়েছে ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিকপাড়া যুব সংগঠন, আরোহণ সমাজ কল্যাণ পরিষদ এবং অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ, রামপুর শাখা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্ম, বর্ণ ও নির্বিশেষে সকল ভক্তদের উপস্থিত থেকে অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।