চ্যানেল ওম নিউজ ডেস্ক

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘মহামায়া সেবা কল্প বরেন্দ্রভূমি প্রখণ্ড’-এর উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুটি মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ফুলের গাছ রোপণ করা হয়। ফলগাছের মধ্যে ছিল আম, কাঁঠাল, আমড়া ও পেয়ারা। পাশাপাশি জুঁই, টগরসহ বিভিন্ন ধরনের ফুলের গাছও রোপণ করা হয়।

কর্মসূচিতে কার্যনির্বাহক হিসেবে দায়িত্ব পালন করেন ‘মহামায়া সেবা কল্প বরেন্দ্রভূমি প্রখণ্ড’-এর পরিচালক শ্রী সুকুমার চন্দ্র। এ সময় সংগঠনের অন্যান্য সেবকরাও সহযোগিতা করেন।

‘মহামায়া সেবা কল্প বাংলাদেশ’-এর পক্ষ থেকে এসব গাছ সরবরাহ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মন্দির প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।