রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু
রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে ওই বাসা থেকে চারটি লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি নাজমুল কাদের।
নিহতরা হলেন—জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে প্রীয়ম চক্রবর্তী (২৮) ও মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৪)।
পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়ের লাশ ছাদের সিঁড়িতে, ছেলে প্রীয়ম চক্রবর্তীর লাশ বিছানার নিচে এবং গণপতি চক্রবর্তীর লাশ ছাদের এক প্রান্ত থেকে উদ্ধার করা হয়।
বাসার ভেতর থেকে লাশ পচে যাওয়ার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। মেঝেতে কাপড়-চোপড় ও গয়নার বাক্সও পড়ে ছিল।
ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.