ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের ফুলেল শুভেচ্ছা পেলেন মহানগর পূজা কমিটির নবনির্বাচিত সভাপতি-সম্পাদক
মহানগর সার্বজনীন পূজা কমিটির ২০২৬ মেয়াদের নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ ও সাধারণ সম্পাদক পুতুল ঘোষের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
এ সময় ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ ও সাধারণ সম্পাদক পুতুল ঘোষ নবনির্বাচিত নেতৃত্বের সফলতা ও কল্যাণ কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের দিকনির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষা, সার্বজনীন পূজা ও ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে আয়োজন এবং ধর্মীয় ও সামাজিক-কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
শুভেচ্ছা গ্রহণকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তাঁরা ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক উন্নয়ন, সনাতন সম্প্রদায়ের কল্যাণ এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.