দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক
চোখে দেখতে পান না আকাশ দাস। তবে প্রযুক্তির সহায়তায় এগিয়ে চলেছেন উচ্চশিক্ষার পথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে পড়াশোনার জন্য প্রয়োজনীয় স্মার্টফোন কিনতে পারছিলেন না আকাশ। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার হাতে নতুন স্মার্টফোন তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় জেলা প্রশাসক আকাশের পড়াশোনা ও পরিবারের খোঁজখবর নেন। স্মার্টফোনটি পেয়ে আকাশ জানান, ক্লাসের লেকচার রেকর্ড, অডিও শুনে পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এবং গবেষণার তথ্য সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্মার্টফোনে স্ক্রিন রিডার ও ভয়েস কমান্ড ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ সহজেই ডিজিটাল শিক্ষাসামগ্রী পড়তে ও শুনতে পারবেন। জেলা প্রশাসক বলেন, 'দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে। চোখে দেখতে না পেলেও সমাজতত্ত্বে উচ্চশিক্ষা শেষ করার স্বপ্ন দেখেন আকাশ। নতুন স্মার্টফোন তার সেই পথকে আরও সহজ করবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.