নিজস্ব প্রতিবেদক

‎বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। চ্যানেল ওম।

‎ঘোষিত কমিটিতে জগদীশ চন্দ্র বর্মন সভাপতি, তরুণ ভট্টাচার্য নির্বাহী সভাপতি এবং সন্দীপ গোস্বামী সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুজিত কান্তি দাশ, সবুজ চন্দ্র দে ও অশোক চৌধুরী। উজ্জ্বল শুক্ল দাশ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। চ্যানেল ওম।

‎সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিন্টু কুমার দে এবং গোপাল চন্দ্র সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ও পাপ্পু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন। এছাড়া প্রচার, আইন, অর্থ, সংস্কৃতি, ধর্ম, মানবাধিকার, নারী, যুব, ছাত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। চ্যানেল ওম।

‎সংগঠনের প্রকাশিত অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত কমিটির অনুমোদন দেন সভাপতি জগদীশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মিন্টু কুমার দে এবং সাংগঠনিক সম্পাদক পাপ্পু বিশ্বাস। চ্যানেল ওম।

‎সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সনাতন সমাজের অধিকার, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।