বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ৩৭ হাজার ৯০০ টাকার ত্রাণ বিতরণের হিসাব প্রকাশ টিম্পল পাল নিশানের
চট্টগ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পরিচালিত ত্রাণ কার্যক্রমের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত টিম্পল পাল নিশান।
তিনি জানান, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় মোট ২৮ হাজার ৫৪৮ টাকা সংগ্রহ করা হয়। তবে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বিতরণে মোট ব্যয় হয়েছে ৩৭ হাজার ৯০০ টাকা। ফলে অতিরিক্ত ৯ হাজার ৩১৬ টাকা তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে বহন করেছেন।
টিম্পল পাল নিশান বলেন, অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে এতদিন ত্রাণ কার্যক্রমের বিস্তারিত হিসাব প্রকাশ করা সম্ভব হয়নি। ফেসবুকের মাধ্যমে তুলনামূলক কম অর্থ সহায়তা এলেও তার পরিচিত দাতারা, হিন্দু মহাজোট, জাগরণ মঞ্চসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন।
তিনি বিশেষভাবে দানশীল ব্যক্তি রাখি, দিবাকর ও মিনালসহ অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ত্রাণ কার্যক্রমে তার সহযোগী হিসেবে দীপ্ত দাস, পল্লব, পলাশসহ আরও অনেকের অবদানের কথাও উল্লেখ করেন।
টিম্পল পাল নিশান বলেন, ভবিষ্যতেও যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সে জন্য তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন। একই সঙ্গে সাইবার হামলার কারণে তার আগের ফেসবুক আইডি ও পেজ হারিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে নতুন পেজ অনুসরণ করারও আহ্বান জানান।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.