শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রায় অদ্বৈত অচুত চিকিৎসক ফোরামের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের শ্রী শ্রী তুলসীধাম নন্দনকাননে শ্রী শ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের অংশ হিসেবে স্নানযাত্রা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী তুলসীধামের উদ্যোগে এবং অদ্বৈত অচুত মিশন বাংলাদেশের সহযোগিতায় অদ্বৈত অচুত চিকিৎসক ফোরাম বাংলাদেশের পরিচালনায় আয়োজিত এ সেবামূলক কর্মসূচিতে শত শত ভক্ত ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মনোজ কুমার চৌধুরী, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, ডা. জোনাকি দেবী, ডা. নেহেরু লাল ধর, ডা. জয়া দেবী সাথী, ডা. রিনি ধর, ডা. এস. কে. পাল সুজন, ডা. শ্যামল সেন, ডা. রাজীব চক্রবর্তী ও ডা. সঞ্জয় দাশ।
ডায়াবেটিস পরীক্ষা পরিচালনা করেন মিল্টন দাশ ও পূর্ণাশ্রী দেবী। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্ব পালন করেন সজীব মান্দ্রাজী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অদ্বৈত অচুত মিশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী তুলসীধাম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণব মিত্র চৌধুরী, উৎসব উদযাপন পরিষদের সভাপতি হিরন্ময় ধর, সাধারণ সম্পাদক বিধান ধর, সুজিত হাজারী, অদ্বৈত অচুত মিশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামাশ ধর, চন্দ্রনাথ পাল, সোনা রাম ধর, শংকর ধর, রিক্তা চৌধুরী, আশুতোষ দেব, জহর লাল দত্ত, রমা শ্রী ধর, অনুপ দাশ ও লিমা দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের জানান, এ কর্মসূচির মাধ্যমে ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় গীতাপাঠ পরিবেশন করেন গীতাপাঠক অমিত সেনগুপ্ত ও সনাতন দাশের দল। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.