পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিঁথি রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিঁথি রানী ওই গ্রামের নিত্য শিকদারের মেয়ে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চ্যানেল ওম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান সিঁথি রানী। রাতের দিকে তার কক্ষ থেকে একটি শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তিনি ঝুলে আছেন। পরে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, সে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরিবারের সদস্য ও স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.