বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটি'র পরিচালনায় শ্রী শ্রী পার্থ সারথী গীতা শিক্ষালয়, সুলতানা মন্দির, মুহুরী পাড়ায় গীতা শিক্ষার্থীদের মাঝে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা ও গীতা শিক্ষা সামগ্রী খাতা-কলম বিতরণ করেন।
এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে শারজাহ্ গীতা সংঘ। তাঁদের আন্তরিক সহযোগিতা ও গীতা প্রচারে অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটি'র উপদেষ্টা রতন কুমার দেবনাথ ও ছোটন শর্মা। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা কমিটি'র
সভাপতি সঞ্চয় দেবনাথ। সাধারণ সম্পাদক শিশির দেবনাথ। সহ-সভাপতি মিঠুন সাহা। সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ নন্দী। সহ-অর্থ সম্পাদক সৌরভ দাশ। দপ্তর সম্পাদক শান্ত দেবনাথ। শারজাহ্ গীতা সংঘের প্রতিনিধি বৃন্দাবন প্রভু। প্রচার সম্পাদক আদিত্য দাশ সবুজ, সহ-প্রচার সম্পাদক কাঞ্চন শর্মা। চিকিৎসা বিষয়ক সম্পাদক জয় রাজ শীল। সহ-নারী বিষয়ক সম্পাদক এ্যনি নাথ। খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অপূর্ব আচার্য্য। আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক প্রিময় ধর। গণসংযোগ বিষয়ক সম্পাদক টিটু দাশ, কার্যনির্বাহী সদস্য মুক্তা বণিক, অমি দাশ।
গীতার জ্ঞান প্রতিটি ঘরে পৌঁছে যাক, মানবজীবন হোক সত্য, ধর্ম ও আদর্শের আলোয় আলোকিত এই প্রার্থনা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.