চ্যানেল ওম নিউজ ডেস্ক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে মৌলভীবাজারের মেধাবী শিক্ষার্থী ঐশী নন্দী। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক কুইজ (ইংরেজি) বিভাগে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সে জেলার জন্য গৌরব বয়ে এনেছে।
গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দেশের আটটি বিভাগের সেরা প্রতিযোগীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঐশী নন্দী মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার রতন নন্দী ও সুচনা নন্দীর কন্যা। সে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়েও নিজের মেধার স্বাক্ষর রেখে ইংরেজি কুইজে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
ঐশীর মা সুচনা নন্দী বলেন, “ঐশীর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং সবার আশীর্বাদে সে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পেরেছে। আমরা চাই সে ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করুক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, “ঐশী আমাদের বিদ্যালয়ের গর্ব। তার একাগ্রতা, মেধা ও পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
ঐশী নন্দীর এ অসাধারণ অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং মৌলভীবাজারবাসী। জেলার শিক্ষা অঙ্গনে তার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশসেরা মৌলভীবাজারের ঐশী নন্দী
June 21, 2026
43 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.