রথযাত্রা'২৬ উপলক্ষে জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের প্রস্তুতি কমিটি গঠন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ আগামী ১৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য রথযাত্রা উৎসবকে সামনে রেখে একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে। সংগঠনের চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং সংশ্লিষ্ট সকল উপজেলার সদস্যদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ১৫ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রথযাত্রা উৎসবের সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও সফল আয়োজন নিশ্চিত করতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে শ্রী এস. কে আচার্যকে আহ্বায়ক এবং শ্রী দয়াল কান্তি সাহাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া শ্রী বিপুল চন্দ্র নাথ, শ্রী গৌতম কুমার রায়, শ্রী তিমির বরণ দাশগুপ্ত, শ্রী এস. কে নাথ ও শ্রী টিটু তালুকদারকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী লিটন কান্তি শীল যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ডাঃ রুপম রুদ্র এবং শিক্ষক সমীর গুপ্ত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রকৌশলী মৃণাল ধর, শ্রী সুজিত দাশ, শ্রী চন্দ্রা রাজ আচার্য, শ্রী উত্তম বিশ্বাংগী, শ্রী রবি নাথ, শ্রী রতন কুমার নাথ, শ্রী উৎপল পাল চৌধুরী, শ্রী বাবলু আচার্য, শ্রী প্রিয় লাল বৈদ্য শিমুল, শ্রী মিলন দে ও শ্রী আশীষ মজুমদার বিদ্যুৎ।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সকল সদস্যকে রথযাত্রা উৎসব সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.