চ্যানেল ওম নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বগুড়া জেলা শাখার আওতাধীন নন্দীগ্রাম উপজেলায় আলোচনা সভার মাধ্যমে ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. সৌদিপ্ত কুমার দাস মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি বিদ্যুৎ সরকার।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নিখিল সরকার এবং শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস নান্নু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রবর্তী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা শাখার আহ্বায়ক সুপ্রিয় সরকার সোহাগ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নন্দীগ্রাম উপজেলা শাখার ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে অনিক সাহা সভাপতি, শান্ত সরকার সাধারণ সম্পাদক এবং পাপ্পু কুমার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে।

শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বগুড়া জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।