সঞ্জয় দত্ত
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের নতুন অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে ধর্মীয় ও সাংগঠনিক নানা কর্মসূচির মধ্য দিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ১৫ জুন দুপুর ১টায় নতুন অফিসে পণ্ডিত শতদল ভট্টাচার্যের পৌরহিত্যে পার্থসারথি ও গীতা মাতার পূজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ মজুমদার। মহান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য। মঙ্গল মন্ত্র পাঠ করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা ও ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, চট্টগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা সুকুমার দাশ, অধ্যাপক বনগোপাল চৌধুরী, আশুতোষ সরকার, স্বপন সাহা এবং বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ডা. অঞ্জন কুমার দাশ। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন ডা. বিবরণ দাশ। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন প্রদীপ চক্রবর্তী, উত্তম শীল, রিটন সূত্রধর, সোহেল দাশ, প্রকৌশলী উত্তম দে মুন্না, অনিল আচার্য্য, সুমন সেন, রাজেশ পাল, শুভদ্বীপ চক্রবর্তী, মাধব চক্রবর্তী, তমিত রায় পুরোহিত, ডা. নেহেরু লাল ধর, সুকুমার নাথ, অতসী রানী দাশসহ মহানগর সংসদের আওতাধীন বিভিন্ন থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বলেন, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের অনুমোদিত ২৬০টি গীতা স্কুলের মাধ্যমে প্রায় ২০ হাজার পরিবারের সদস্যদের গীতা শিক্ষার আলোয় আলোকিত করা হচ্ছে। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে এসব গীতা স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা গীতা শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নতুন অফিসের সফল কার্যক্রম ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.