সুব্রত দাশ
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) সাতকানিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনা শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে গীতা শিক্ষার প্রসার, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী লিখন কান্তি দাশের সভাপতিত্বে এবং সংগঠক পুরঞ্জয় দাশ শিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে।
পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন দেবাশীষ দাশ এমজেএফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রূপন মহাজন ও সংগঠক হৃদয় আচার্য্য। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবু দত্ত, শিক্ষক প্রিয়তোষ মিত্র, টুন্টু ধর এবং শীতল দাশ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিপুল দে বলেন, “শ্রীমদ্ভগবদগীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের জন্য এক অনন্য জীবনদর্শন। কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে গঠিত গীতার শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে পরিচালিত করে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানবিক চেতনা জাগ্রত করতে গীতার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক।”
তিনি আরও বলেন, গীতার উদার, মানবিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক শিক্ষা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সুস্থ সামাজিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চ্যানেল ওম।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে পুরঞ্জয় দাশ শিমুকে প্রধান উপদেষ্টা, সঞ্জয় দে-কে প্রধান পৃষ্ঠপোষক, বাবু দত্তকে সভাপতি এবং সুব্রত দাশ পাপ্পুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— উপদেষ্টা শ্যাম প্রসাদ দাশ ও পঙ্কজ নন্দী, সহ-সভাপতি রঞ্জন বৈদ্য, সহ-সাধারণ সম্পাদক বাবলা ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক শিবু কান্তি দেব, সহ-অর্থ সম্পাদক রাজীব দাশ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক শীতল দাশ, সাংস্কৃতিক সম্পাদক টুন্টু ধর, সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রীপর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক মিথুন দাশ, সহ-প্রচার সম্পাদক সাজু দাশ, দপ্তর সম্পাদক জয় শংকর দাশ (টুটুল), সহ-দপ্তর সম্পাদক দিপল শীল, আন্তর্জাতিক সম্পাদক সুজন শীল, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রিয়তোষ মিত্র, মহিলা সম্পাদক লিটু আচার্য্য, সহ-মহিলা সম্পাদক দেবী দাশ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক টুটুল মিত্র, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ এবং নির্বাহী সদস্য নিলয় দাশ। চ্যানেল ওম।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা গীতা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও আত্মিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃবৃন্দও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটি গঠন
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ সাতকানিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
June 15, 2026
42 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.