টমাস দেব নাথ

চট্টগ্রাম জেলার সকল উপজেলা ও থানার নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি  সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার চট্টগ্রামের সংঘর্ষ আশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আশ্রমটি নগরীর দেওয়ানজী পুকুর লেইন, রহমানতগঞ্জ, চট্টগ্রামে অবস্থিত।

জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নেতাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল উপজেলা ও থানা কমিটির নেতাদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার আহ্বান জানিয়েছে।