গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত শ্রী রামের বিশাল বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা রাম সেবক।
টমাস দেব নাথ
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত প্রভু শ্রী রামের বিশাল বিগ্রহ নির্মাণ কাজ স্থগিত এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
‘রাম সেবক’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আগামী ১২ জুন ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টায় চট্টগ্রামের চেরাগী চত্বর, মোমিন রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দাবি, শ্রী রামের বিগ্রহ নির্মাণকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এ অবস্থায় অপপ্রচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং প্রকৃত তথ্য তুলে ধরতেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা সনাতনী সমাজের সকল স্তরের মানুষকে কর্মসূচিতে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
মানববন্ধন
গাইবান্ধায় শ্রীরামের বিগ্রহ নির্মাণ বন্ধ ও অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনের ঘোষণা রাম সেবকের
June 11, 2026
34 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.