চ্যানেল ওম নিউজ ডেস্ক

শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমের শ্রদ্ধাবরিষ্ঠ শ্রীমৎ বুলবুলানন্দ মহ-ারাজ এর ১ম তিরোধান দিবস, সমাধি মন্দিরের দ্বারোদঘাটন, সাধু ভান্ডারা ও সন্ত প্রবচন উপলক্ষে আগামী ১৯ জন ২০২৬ইং শুক্রবার যথাশাস্ত্রীয় মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, সন্ত প্রবচন, শ্রীশ্রী দশভুজা মায়ের বিশেষ পূজা, মন্দিরের দ্বারোদঘাটন, সাধু ভান্ডার, প্রসাদ আস্বাদন, সমবেত প্রার্থনা। উক্ত দিবসে বৈদিক কার্যাদির প্রতিটি পর্বে সানুগ্রহ উপস্থিতি ও কৃ পাপূর্বক প্রসাদ আস্বাদনের জন্য অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ ও সেবায়েত শ্রীমৎ দীপানন্দ ব্রহ্মচারী মহারাজ।