চ্যানেল ওম নিউজ ডেস্ক
ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, নরসিংদী জেলা শাখা।
শনিবার দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও শিশু হত্যার মতো জঘন্য অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সংগঠনের নরসিংদী জেলা নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন
ধর্ষণ ও শিশু হত্যার বিচার দাবিতে নরসিংদীতে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিবাদ সমাবেশ
May 24, 2026
40 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.