চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি শ্রীশ্রী হরি মন্দিরকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ সংক্রান্ত “তালিকাভুক্তির সনদ” প্রদান করে। সনদে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রেরিত তথ্যের ভিত্তিতে মন্দিরটিকে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সনদ অনুযায়ী, মন্দিরটির তালিকাভুক্তি নম্বর ১৩৫৫৮/চট্ট/বোয়া/৪০ এবং সনদ প্রদানের তারিখ ১৪ মে ২০২৬।
মন্দির সংশ্লিষ্টরা জানান, মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর নেতৃত্বে দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে এই তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এদিকে সরকারি স্বীকৃতি পাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মঠ-মন্দির
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত হলো করলডেঙ্গার উত্তর ভূর্ষি শ্রীশ্রী হরি মন্দির
May 23, 2026
40 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.