টমাস দেব নাথ
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র্যাব সদস্যের। শুক্রবার (২২ মে) দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র্যাব-৯ এর সদস্য ছিলেন।
তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা
পুলিশ জানায়, দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কীন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেন তাঁরা। বাপ্পি ধাওয়া খেয়ে থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এসময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.