শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ - বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২২ মে শুক্রবার সকালে পদুয়া শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী বিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ (বাবুন) এবং প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্বল বরণ বিশ্বাস। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ,লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল'র সঞ্চালনায় সম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি জিতেন গুহ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী,উপদেষ্টা শিক্ষক অসীম কুমার দাশ,উপদেষ্টা প্রসেনজিত পাল,উপদেষ্টা শিক্ষক অনুপ কুমার দাশ,উপদেষ্টা শিক্ষক রিটন বিশ্বাস,উপদেষ্টা শিবপদ চৌধুরী,উপদেষ্টা উজ্জ্বল মজুমদার (বাবলা),উপদেষ্টা সোনারাম জল দাশ, উপদেষ্টা শিক্ষক সুমন মজুমদার হিরো ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ প্রমূখ। এসময় পরিষদের বিভিন্নস্থরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ৯ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক ও শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিকে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.