চ্যানেল ওম নিউজ ডেস্ক
ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। একই বছরের ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.