চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব পাল (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ২২ এপ্রিল ২০২৬, বুধবার সন্ধ্যায়।
নিহত অপূর্ব পাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হেমন্দ্র মাস্টারের বাড়ির বাসিন্দা। তিনি নান্টু পাল ও মঞ্জু পালের সন্তান। অপূর্ব স্থানীয় দ্বীপ বন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করতেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটের দিকে প্রতিবেশীর বাড়িতে গেলে তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে আজ সকালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দূর্ঘটনা
সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব পালের
April 23, 2026
16 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.