চ্যানেল ওম নিউজ ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলায় পুকুর খননের সময় একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহানগর এলাকায় একটি ব্যক্তিগত পুকুর খনন করছিলেন শ্রমিকরা। খননের একপর্যায়ে মাটির গভীর থেকে কালো রঙের একটি মূর্তি চোখে পড়ে তাদের।

বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে মান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।