দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আসামির জামিন ঠেকানো ও দ্রুত বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও মানববন্ধন
নিজের জবানবন্দিতে দীপু চন্দ্র দাসের হত্যার কথা স্বীকার করা আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকা সত্ত্বেও আসামিকে জামিন দেওয়া জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ওই জামিন বাতিলের দাবি জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলো হলোঃ
১. নিজ জবানবন্দিতে খুনের কথা স্বীকার করা আসামির জামিন অবিলম্বে বাতিল করতে হবে।
২. আসামিকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।
৩. মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে স্বল্প সময়ে বিচার সম্পন্ন করতে হবে।
৪. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার গাফিলতি বা প্রভাবমুক্ত স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৬. ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
৭. ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.