কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রাঙ্গাতিপাড়া গ্রামে অভিনব এক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে স্থানীয় গজেন্দ্র নাথ রায়ের পারিবারিক মন্দির থেকে পিতলের রাধাকৃষ্ণ ও গোপালকৃষ্ণের মূর্তি, কাঁসর, ঘন্টাসহ অমূল্য পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিষয়টি চোখে পড়ে স্থানীয় বাসিন্দা ধীরেন্দ্র নাথ বর্মণের। তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখেন মন্দিরের প্রধান দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি আরও দেখেন, ঠাকুরের ছবিগুলো এলোমেলো হয়ে আছে এবং পূজার উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এসে জড়ো হন।
স্থানীয়রা জানান, ওই মন্দিরটি ছিল গ্রামের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। সেখানে প্রতিদিন সকাল-সন্ধ্যা পূজা হয় । দীর্ঘদিন ধরে সংরক্ষিত মূল্যবান ধাতব মূর্তি ও বাদ্যযন্ত্র চুরি যাওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক তদন্ত করে চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় এবং অপরাধীরা আইনের আওতায় আসে।
কুড়িগ্রাম সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.