সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের মৃত্যুতে শচীন টেন্ডুলকারের আবেগঘন বার্তা
পোস্টে শচীন টেন্ডুলকার বলেন, ভারতসহ বিশ্বের অসংখ্য সংগীতপ্রেমীর জন্য এটি এক অত্যন্ত বেদনাদায়ক দিন। তার মতে, আশা ভোঁসলে ছিলেন যেন পরিবারেরই একজন, আর তার চলে যাওয়ার খবর ভাষায় প্রকাশ করার মতো নয়। মুহূর্তেই হৃদয় থমকে যায়, তবে তার অসংখ্য কালজয়ী সুর স্মৃতিতে ভেসে ওঠে।
তিনি আরও লেখেন, মনে হচ্ছে সময় যেন এক মুহূর্তে স্থির হয়ে গেছে। তবুও তার রেখে যাওয়া গানগুলো তাকে চিরকাল মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। সংগীত ও ভালোবাসা দিয়ে জীবনকে সমৃদ্ধ করার জন্য তিনি আশা ভোঁসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে শচীন লেখেন, শব্দের সীমার বাইরে গিয়ে তিনি আশা ভোঁসলেকে গভীরভাবে স্মরণ ও মিস করবেন।
উল্লেখ্য, কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.