চ্যানেল ওম নিউজ ডেস্ক

নন্দনকাননের তুলসীধামে জগদগুরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬০তম তিরোভাব উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মন্দির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি দেবদীপ পুরী মহারাজ।

সভায় চারদিনব্যাপী বিস্তারিত কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী, ১৪ এপ্রিল সাধু অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। ১৫ এপ্রিল ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও মধুসূদন স্তুতি, বেদমন্ত্র পাঠ, ধ্বজা উত্তোলন ও পূজা, জগদগুরুর অর্চনা, মহাসমাধিপীঠে গীতাপাঠ ও চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন, শ্রীপদে তুলসী দান, সমবেত উপাসনা, গুরুগ্রন্থ পাঠ, ভক্তিমূলক সংগীত এবং অধিবাস অনুষ্ঠিত হবে।

১৬ এপ্রিল মহানামযজ্ঞ, দীক্ষাদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, ভোগারতি, উপাসনা এবং দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১৭ এপ্রিল নামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসব সফল করতে সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক বিধান ধর এবং অর্থ সম্পাদক সমরেশ দে।