কক্সবাজারের মহেশখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তন করেন রাসেল দে। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, মহেশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা রাসেল দে, পিতা দুলাল কান্তি দে ও মাতা এনি বানী দে—নিজ ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের ধর্মান্তরের পেছনের কারণ ও প্রেক্ষাপট খতিয়ে দেখা প্রয়োজন।
ধর্ম পরিবর্তনের পর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন। তবে স্থানীয় সচেতন মহলের একাংশ বলছেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা থাকলেও সনাতন সমাজের মধ্যে সচেতনতা ও ঐক্য জোরদার করা এখন সময়ের দাবি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.