চ্যানেল ওম নিউজ ডেস্ক

পবিত্র রাম নবমী উপলক্ষে আয়োজিত এক মহাসভা থেকে গীতা প্রচার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। গত ২৭ মার্চ অনুষ্ঠিত এ সভায় ৪২ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শ্রীমদ্ভগবদ্গীতা-এর বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং ধর্মীয় জাগরণ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চ্যানেল ওম।

ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শ্রী জীবন কুমার রায়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী প্রণব কুমার রায়। ইন্সট্রাক্টর হিসেবে শ্রী জীবন চন্দ্র রায় এবং মহাসচিব হিসেবে শ্রী পলাশ চন্দ্র রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। চ্যানেল ওম।

সংগঠনের নেতারা জানান, নবগঠিত এ পর্ষদের মাধ্যমে গীতা শিক্ষার প্রসার, বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে পাঠদান, গীতা স্কুলভিত্তিক প্রশিক্ষিত শিক্ষাগুরু তৈরি, তরুণ সমাজকে সনাতন ধর্মের মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সমাজে শান্তি, সত্য ও ন্যায়ের চর্চা জোরদার করা হবে। চ্যানেল ওম।

এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ-এর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ-বিদেশে গীতা প্রচার কার্যক্রম বিস্তৃত করার কথাও জানানো হয়েছে। চ্যানেল ওম।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সাধারণ কমিটি নয়; বরং গীতার আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠিত সেবকদল, যা সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে। চ্যানেল ওম।