চট্টগ্রামে আদিগুরু শংকরাচার্য মতাদর্শে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরের শুভ উদ্বোধন
আগামী ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ জুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বোর্ড বাজার সংলগ্ন সেবাখোলা মোড়, হিন্দু পাড়া ১নং চরলক্ষ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ডে আদিগুরু শংকরাচার্য মতাদর্শে জ্যোতিশ্বর লোকনাথ ভজন কুঠিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে আর্থিক সহযোগিতা ও ভক্তি সহকারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। উৎসবমুখর এই দিনে মহান অতিথি বৃন্দ, পন্ডিতবর্গের উপস্থিতি এবং চণ্ডী যজ্ঞসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও মঙ্গলকামনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শ্রীমৎ জয় গোপাল ব্রহ্মচারী, প্রতিষ্ঠাতা ও মঠাধ্যক্ষ, সকলকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এই আয়োজনের পেছনে ১নং চরলক্ষ্যা ইউনিয়ন ২নং ওয়ার্ডের হিন্দু পাড়ার সনাতনী সমাজ এবং সকল ভক্তবৃন্দের সক্রিয় সহযোগিতা রয়েছে।
উক্ত কুঠির উদ্বোধন চট্টগ্রামে সনাতনী ধর্ম ও ভক্তি চর্চার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.