বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবারের নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎ শেষে পরিষদের নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী এবং সেগুলো সমাধানে আশ্বাস দিয়েছেন। এছাড়া অতীতে হিন্দুদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহারের দাবি জানালে তা বিবেচনার আশ্বাস দেন তিনি।
বৈঠকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়।
এদিকে, সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.