চ্যানেল ওম নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং এর অধীনস্থ চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রামনবমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভগবান শ্রী রামচন্দ্রদেবের আবির্ভাব তিথি উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নগরীর শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শ্রী এস কে নাথ শ্যামল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার রায়।

উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট ধর্মীয় আলোচক শ্রী স্বদেশ চক্রবর্তী বলেন, বর্তমান সমাজে ভাইয়ে ভাইয়ে হানাহানি, পিতা-মাতার প্রতি অশ্রদ্ধা ও মানুষে মানুষে বিভেদ থেকে মুক্তি পেতে হলে ভগবান শ্রী রামের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। তিনি বলেন, রামের আদর্শ আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিশ্বব্যাপী ‘জয় শ্রী রাম’ ধ্বনির প্রসার তারই প্রমাণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি নাথ। প্রধান ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ভাগবত বক্তা ও ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার দুলাল চন্দ্র নাথ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি পণ্ডিত হরিনারায়ণ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মৃণাল ধর এবং নির্বাহী সদস্য গৌতম কুমার রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহ-সভাপতি লায়ন সুভাষ চন্দ্র দাশ, জীবন কৃষ্ণ সাহা, ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কৃষ্ণ পাল, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী বাড়ির ভারপ্রাপ্ত সভাপতি অমল কর্মকার ও সাধারণ সম্পাদক ডাঃ রুপম রুদ্র, মহানগর সহ-সভাপতি সুরেশ নাথ, প্রধান সমন্বয়কারী ডাঃ অপূর্ব ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক লিটন কান্তি শীল, সহ-সাংগঠনিক সম্পাদক তমাল শর্মা চৌধুরী, দপ্তর সম্পাদক সঞ্জয় আচার্য, ছাত্র বিষয়ক সম্পাদক রাজেশ পাল, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমি চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ বরণ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক তরুণ কান্তি দাশ, সহ সমাজকল্যাণ সম্পাদক বাবুল চৌধুরী, কার্যকরী সদস্য প্রিয় লাল বৈদ্য শিমুল।

এছাড়া ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক ডাঃ বিপ্লব কান্তি দাশ, পাঁচলাইশ থানার সভাপতি সেন্টু কুমার দাশ, সাধারণ সম্পাদক রাজীব দেবনাথ এবং বিশেষ অতিথি বিষ্ণুপদ পালিতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।