চ্যানেল ওম নিউজ ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সংলগ্ন গারো পাহাড় পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্রে প্রতিবছরের ন্যায় এবারও গঙ্গা স্নান ও পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ মার্চ এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ চৈত্র ১৪৩২ বাংলা (২৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ), বৃহস্পতিবার মহা অষ্টমী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হবে। ভোরের অরুণোদয় থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বেলা ২টা ৫৯ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত।
উক্ত আয়োজনে সভাপতির দায়িত্বে রয়েছেন নীলমাধব হাজং, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ধীমান কোচ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন আনন্দ দেব বর্মন।
এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.