চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর চকবাজার শিখ টেম্পল এস্টেটে অবস্থিত শ্রী শ্রী শালগ্রাম শিলাচক্র বিষ্ণু মন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২০ মার্চ দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় ঘট স্থাপন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। পরবর্তীতে পূজা-অর্চনা, যজ্ঞ এবং ভক্তদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনে মন্দির প্রাঙ্গণ ভক্ত-সমাগমে মুখর হয়ে ওঠে। পূজা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করেন পণ্ডিত ধীমান ভট্টাচার্য।

উৎসবের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মন্দিরের বংশানুক্রমিক সেবায়েত মহন্ত শ্রী গৌরাঙ্গ সিংহ। অনুষ্ঠানটি পরিদর্শন করেন ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবেদ হোসেন জুবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের আহ্বায়ক নেপাল চৌধুরী, সদস্য সচিব বাপ্পি দে, সিনিয়র যুগ্ম সচিব রাসেল দাশ, যুগ্ম সদস্য সচিব শিমুল কান্তি দাশ, যুগ্ম সচিব স্বপন সিং ও সুমন সিংসহ কার্যকরী সদস্যবৃন্দ—রিপন সিং, জুয়েল চৌধুরী, রুমা সিং, স্মৃতি দে, কলি আচার্য, প্রিয়াঙ্কা সিং এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরতি ও প্রসাদ বিতরণ করেন যুবরাজ সিং, আরাধ্যা সিং, অনুরাধা সিং ও রাজশ্রী সিং। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সঞ্জয় দত্ত।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান তারা। দুপুরে ভোগরাগ শেষে উৎসবে আগত ভক্ত-শ্রোতাদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।