বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের চট্টগ্রাম জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তে আগামী এক বছরের জন্য এ কমিটি কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুকান্ত দাস, নির্বাহী সভাপতি প্রান্ত দত্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনিক দাশ অনিক।
সহ-সভাপতি পদে রয়েছেন শাওন দাস, নিলয় সরকার, শ্রীমতি শ্রাবন্তী সূত্রধর, সৌরভ কান্তি সুশীল, টান্টু দেবনাথ ও অর্জুন শীল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আপন দত্ত, জিকু শীল ও বিজেশ দে।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন হৃদয় শীল। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন পুজন কুমার, অপূর্ব নাথ ও পিন্টু কুমার। অর্থ সম্পাদক জয়ন্ত রাজ হৃদয়, সহ অর্থ সম্পাদক জিত শীল ও শ্রীমান টিংকু চক্রবর্তী।
দপ্তর সম্পাদক বিজেশ দে এবং সহ দপ্তর সম্পাদক নিলয় শীল। প্রচার সম্পাদক হৃদয় সেন, সহ প্রচার সম্পাদক ইমন সরকার।
এছাড়াও প্রকাশনা, ধর্ম, শিক্ষা, সাংস্কৃতিক, ছাত্র-ছাত্রী, তথ্য ও প্রযুক্তি, কর্মসূচি ও পরিকল্পনা, সমাজসেবা, ক্রীড়া ও আইন বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটি সনাতন ধর্মীয় মূল্যবোধ রক্ষা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.