দক্ষিণ ভূর্ষিতে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মহানামযজ্ঞ
চট্টগ্রামের দক্ষিণ ভূরিতে অবস্থিত শ্রীশ্রী মা রাগশ্বরী মন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়েছে। মন্দির মহোৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ২১ ও ২২ মার্চ ২০২৬ (শনিবার ও রোববার) এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ২১ মার্চ (শনিবার) সকালে মঙ্গলধ্বনির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় ধর্মীয় আলোচনা সভা এবং রাত ৯টায় শ্রীশ্রী মহানামযজ্ঞ ও কীর্তন অনুষ্ঠিত হবে। রাত ১০টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
২২ মার্চ (রোববার) ভোর থেকে মহানামযজ্ঞ অব্যাহত থাকবে। দুপুর ১২টায় শ্রীশ্রী মা রাগশ্বরী পূজা ও ভোগ নিবেদন অনুষ্ঠিত হবে, যেখানে পৌরোহিত্য করবেন শ্রী অনুপম চক্রবর্তী ও ভক্ত চক্রবর্তী। দুপুর ১টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৯টায় মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এ মহোৎসবের আয়োজন করা হয়েছে। তারা সকল ভক্ত-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.