চ্যানেল ওম নিউজ ডেস্ক
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের আওতাধীন আকবরশাহ থানার শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০২৬ সালের উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের মহানগর শাখার অনুমোদনে এ কমিটি গঠিত হয়।
মহানগর শাখার সভাপতি অভিজিৎ দাশ অভি ও সাধারণ সম্পাদক জিতু গুপ্ত আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত কমিটিতে রোহিত পাল দিব্যকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরিত্র ভট্টাচার্য। সহ-সভাপতি হয়েছেন শুভ নাথ, প্রিতম দে ও জিৎ দাশ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির দাশ শুভ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন প্রান্ত দেব নাথ, জিসান দাশ ও নিলয় মল্লিক। অর্থ সম্পাদক করা হয়েছে শান্ত দাশকে এবং সহ-অর্থ সম্পাদক অপূর্ব দাশ হিমেল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় দাশ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন উত্তম দাশ, আদিত্য দাশ ও শুভ্র দাশ। প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দুর্লভ বিশ্বাস এবং সহ-প্রচার সম্পাদক শান্ত মজুমদার। দপ্তর সম্পাদক হয়েছেন অনন্ত দাশ। সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অজয় কান্তি নাথ, আকাশ কান্তি নাথ ও বিজয় মল্লিক।
এছাড়া মহিলা সম্পাদিকা হয়েছেন উর্মিলা দাশ এবং সহ-মহিলা সম্পাদিকা চৈতি দাশ। সাংস্কৃতিক সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন তিশা দাশ। আপ্যায়ন সম্পাদিকা হিসেবে মনোনীত হয়েছেন ঐশি দাশ এবং সহ-আপ্যায়ন সম্পাদিকা পুষ্প সিং।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রবাস বণিক, অনিক মল্লিক, অঙ্কুশ, দূর্জয় মল্লিক দীপ্ত, দিপেন সেন, অনিক দাশ, জয় দাশ, রাহুল দাশ, অর্পন শ্রেষ্ঠ, শুভ্রত দাশ, শ্রাবণ দাশ, সৈকত দাশ ও জিতু কর্মকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও সংগঠনমূলক চেতনা জাগ্রত করতে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি গঠন
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরে পবনপুত্র জয়ন্তী উদযাপনের নতুন উপ-কমিটি গঠন
March 18, 2026
88 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.