চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর রানী রাসমণি ঘাটে মহা বারুণী স্নান তীর্থ মেলা ২০২৬ উপলক্ষে প্রসাদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে সেবা প্রদান করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ আকবরশাহ্ থানা ও পাহাড়তলী থানা কমিটি এবং সনাতনী স্বেচ্ছাসেবক পরিষদ।
অনুষ্ঠানে প্রায় ৮০ জন সেবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা আগত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করেন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবগুলোকে ঘিরে ভক্তদের সেবা প্রদান এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকা জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন আবহ।