আগামীকাল থেকে শুরু হচ্ছে বৈতরণী ৪৯তম সার্বজনীন ধর্মসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বৈতরণী এলাকায় পল্লীবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম সার্বজনীন মহতী ধর্মসম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। আগামী ৪, ৫ ও ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ১৯, ২০ ও ২১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। চ্যানেল ওম।
বৈতরণী সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত খ্যাতনামা কীর্তনীয় ও ধর্মীয় সম্প্রদায় অংশগ্রহণ করবেন। এতে শ্রীশ্রী নামসুধা পরিবেশন করবেন লক্ষীপুরের শ্রী মীরার প্রভুজী সম্প্রদায়, যার নেতৃত্বে থাকবেন মাষ্টার শ্রীমতী মীরা পাল। এছাড়াও সাতক্ষীরার শ্রী সোনার গৌর সম্প্রদায় (মাষ্টার বাবু গৌতম গৌর), গোপালগঞ্জের শ্রী শিখাশ্রী সম্প্রদায় (মাষ্টার শিখাশ্রী হালদার) এবং শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় অংশগ্রহণ করবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.