কুমিল্লার লালমাইয়ের পশ্চিম অশ্বত্থতলায় হিন্দু পরিবারের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ
অভিযোগ অনুযায়ী, নজরুল মোল্লা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই পরিবারের দুই নারীকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এমনকি তাদের বয়স্ক শাশুড়ি প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয়। শুধু তাই নয়, জোরপূর্বক তাদের জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে, যার ফলে পরিবারটি আজ প্রায় নিঃস্ব।
ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। নিরুপায় হয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের জীবনের উপর হুমকি তৈরি হয়েছে।
রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরেও অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না। অনেক জায়গায় জোরপূর্বক ধর্মান্তরিত করার ঘটনা ঘটছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.