চ্যানেল ওম নিউজ ডেস্ক

‎মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম-এর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “শুভ রাম নবমী মহোৎসব ২০২৬”।
‎এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট-এর পক্ষ থেকে দেশের সকল সনাতন ধর্মালম্বীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ। আয়োজকরা জানান, “ধর্ম প্রতিষ্ঠা ও ন্যায়ের পথে—ভগবান শ্রী রামের আদর্শ হোক আমাদের প্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
‎আয়োজকরা জানান অনুষ্ঠানে থাকবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের আর্বিভাব তিথি " শ্রী রাম নবমী " উপলক্ষে শ্রী রামের জীবন ও আদর্শের উপর বিশেষ ধর্মীয় আলোচনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা ও যজ্ঞানুষ্ঠান।
‎উক্ত মহোৎসবটি আগামী ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবে শ্রী শ্রী কালী মন্দির কমিটি এবং আয়োজনে রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (উত্তর-দক্ষিণ)। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আয়োজকরা সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।