চ্যানেল ওম নিউজ ডেস্ক

আসন্ন ২৭ এপ্রিল পবিত্র রামনবমী মহোৎসব উপলক্ষে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পবিত্র রামনবমী মহোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য রামনবমী মহোৎসবে উপস্থিত থাকার জন্য ভারতীয় সহকারী হাই কমিশনারকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।